১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- Update Time : ০২:৫৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণী (১৭)কে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মালেক হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এস আই সাইফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ধর্ষক মালেক হোসেন সিলেট জালালাবাদ থানার টুকেরগাঁও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ধর্ষক মালেক হোসেনকে সোমবার (১৮ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।



























