০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
- Update Time : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ছমির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও) পুরাতন জামে মসজিদের উদ্যোগে আগামি ১৪ ফেব্রুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। গত শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে মুক্তার মিয়া ও ইজাদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ আহত হন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছমির মিয়ার মৃত্যু হয়েছে।



















