জগন্নাথপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গ্রেফতার- ১০
- Update Time : ০৬:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ওয়াজকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বতে এসআই শামছুল আরেফীনের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে ১০জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোয়াগাঁও পুরাতন জামে মসজিদের উদ্যোগে আগামি ১৪ ফেব্রুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে মুক্তার মিয়া ও ইজাদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ আহত হন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সাইদুল হক (৩৬), মৃত ইছাক উল্লাহর ছেলে ফজলু মিয়া (৪০), তোতা মিয়ার ছেলে ইপু মিয়া (২০), মৃত রজব আলীর ছেলে রহতম আলী (৫০), তাহিদ উল্লাহর ছেলে জাহিনুর মিয়া (২৬), মোক্তার মিয়ার ছেলে সানি (২১), মৃত রফিক উল্লাহর ছেলে ইজাজ আহমদ (৪৫), আব্দুল মন্নানের ছেলে জাকির হোসেন মেম্বার (৩৮), মৃত আঃ আজিজের ছেলে কোরেশী মিয়া (৪৫), মৃত ইছাক উল্লাহর ছেলে বদরুল মিয়া (৩৫)। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















