০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মসজিদের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫, আটক ১০
- Update Time : ০৬:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের জলসাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০জনকে আটক করেছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোয়াগাঁও পুরাতন জামে মসজিদের উদ্যোগে আগামি ১৪ ফেব্রুয়ারি বার্ষিক সম্মেলন (জলসার) আয়োজন করা হয়। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মসজিদের জলসাকে কেন্দ্র করে মুক্তার মিয়া ও ইজাদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ আহত হয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখতে ১০জনকে আটক করা হয়।



















