সন্তানদের দ্বীনি শিক্ষা দানে বুনিয়াদি শিক্ষা প্রতিষ্ঠান স্থান একান্ত প্রয়োজন- আওলাদে রাসুল মুফতি সায়্যিদ আফফান
- Update Time : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: মুসলমানদের শরীয়াত ও সুন্নাতের উপর অটল থাকতে এবং সন্তানদের দ্বীনি শিক্ষা দানে শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমী স্থাপিত হয়েছ। এসব আমাদের আকাবির আসলাফের মেহনতের ফসল। আওলাদের রাসুল মুফতি সায়্যিদ আফফান মনসুরপুরী- ভারত। সুনামগঞ্জের জগন্নাথপুরে বুধবার (২৪ জানুয়ারি) ‘শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমী’ সৈয়দপরের” নতুন একাডেমী ভবন কমপ্লেক্স” শুভ উদ্বোধন উপলক্ষে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ‘দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আওলাদে রাসুল মুফতি সায়্যিদ আফফান মনসুরপুরী এসব কথা বলেন, তিনি আরও বলেন, আমাদের আকাবির ও আসলাফ দেশের প্রত্যন্ত অঞ্চলে কষে বেড়িয়ে গ্রাম-গঞ্জে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। এরই ধারাবাহিকতায় অত্র এলাকার উলামায়ে কেরাম শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমী স্থাপন করে বুনিয়াদি শিক্ষা চালু করেছেন। আল্লাহ তায়ালা তাঁদের মেহনতকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত এই একাডেমিকে স্থায়ী রাখুন।
হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্ব ও হাফিজ মাওলানা সৈয়দ ময়নূল ইসলামের পরিচালনায় বিশেষ মেহমান ছিলেন, মাওলানা মেরাজুল হক- ঢাকা।
মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, মাদরাসার সাবেক সিনিয়র উস্তাদ মুফতি মাওলানা সৈয়দ নুমান আহমদ, মাদরাসার উস্তাদ মুফতি মাওলানা মাহমুদ, মুফতি সৈয়দ শামীম আহমদ।
একাডেমীর পক্ষ থেকে প্রকাশিত ‘নূরানী’ স্মারক’ ২০২৪ প্রতিবেদন তথা শাহ সৈয়দ শামছুদ্দিন রহ. এর সৈয়দপুরে আগমন, সৈয়দপুরের ইতিহাস, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সৈয়দপুর, নূরানী একাডেমী স্থাপনের ইতিহাস, ভূমি দাতা, নতুন পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন, নতুন পরিচালক ও দাতা সদস্য তালিকা, প্রাপ্ত আয়, বাস্তবায়িত কার্যক্রম এবং ব্যয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন একাডেমীর অন্যতম পরিচালক বিশিষ্ট লেখক- গবেষক ড. হাফিজ মাওলানা অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ। তাছাড়া মাহফিলে একাডেমীর শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকরা আল মাদানী মডেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি রশীদ মকবুল, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রউফ জকিগঞ্জী, একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর দারুল হাদিস মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ আবু আলী, অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, শাহারপাড়া শাহ কামাল রহ. মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল মুনাঈম শাহিন, মোরাদাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা লুৎফুর রহমান, সৈয়দপুরের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব সৈয়দ হাবীবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আলহাজ সৈয়দ আব্দুর রকিব, আলহাজ মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।
মাহফিলে একাডেমী কমপ্লেক্স এর ফলক উম্মোচন এবং ছাত্র ছাত্রীদের সবক প্রদান করেন আওলাদে রাসুল মুফতি সায়্যিদ আফফান মনসুরপুরী।



















