০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০১:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলার হবিবপুর (আশিঘর) গ্রামের আবারক উল্লাহর ছেলে সাজু মিয়াকে (৪৪) এক কেজি ৮০০ গ্রাম (মূল্য ২৭ হাজার টাকার) গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী সাজু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সাজু মিয়াকে সোমবার (২২ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



















