জগন্নাথপুর রসুলগঞ্জ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় আলহাজ্ব এম এ মান্নান
- Update Time : ০২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারি ২০২৪
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। (সোমবার ১ জানুয়ারি) বিকেলে উপজেলার রসুলগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমি কাজ করি। তার চেয়ে আমি বয়োজ্যেষ্ঠ। তিনি আমার চাইতে বয়সে কম, কিন্তু তার যে সাহস, জ্ঞান, অভিজ্ঞতা সর্বোপরি ১৬ কোটি মানুষের অভিসংবাধিত নেতা। যাকে তারা সবাই সম্মান করে বিশেষ করে দরিদ্র মানুষ, কম আয়ের মানুষ, এটা দেখে আমি অভিভূত। এর জন্য আমি তার সাথে কাজ করে আনন্দ পাই। বিএনপি আমাদের সমাজে বিবাদ সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় এবং তারা বিদেশি শাষক, অন্যান্য দেশ যারা অতীতে আমাদেরকে শাসন ও লুণ্ঠন করেছে তাদের কাছে গিয়ে নালিশ দেয় আমাদের বিরুদ্ধে। সম্প্রতি তারা হরতাল, ঘেরাও, অবরোধ, অসহযোগ এই সকল কাজের নেতৃত্বে দিচ্ছে বিএনপি। তারা রেললাইন উপড়ে ফেলেছে, বাসে আগুন দিয়ে নানাভাবে চাচ্ছে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন ভোটারদের বলছে ভোট দিবেন না। সারা দুনিয়ার বুকে আমরা মুখ উজ্জ্বল করতে চাই, আমরা প্রমাণ করতে চাই, আমরা আইন মানি নিয়ম শৃঙ্খলা মানি আমরা ভোট অবশ্যই দিব । আপনারা জানেন আমি নৌকার প্রার্থী আমাকে জননেত্রী শেখ হাসিনা ৪-৫ বার এখানে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব এ লক্ষ্যে আমাদের সিলেটের কৃতি সন্তান জগন্নাথপুর- শান্তিগঞ্জের কৃতি সন্তান বারবার নির্বাচিত এমপি আলহাজ্ব এম এ মান্নান ইনশাআল্লাহ আগামীতে আরো বড় কিছু পাবেন। উনি যদি বড় কিছু পান শুধু জগন্নাথপুর- শান্তিগঞ্জ নয় সমস্ত সিলেটবাসী অনেক কিছু পাবে। তিনি বলেন, সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহ অনেক উন্নয়ন হয়েছে। আমি সব সময় বলে থাকি এম এ মান্নান সিলেট সুনামগঞ্জের সূর্য সন্তান। উনার জন্ম হয়েছিল বলে আজকে সুনামগঞ্জ বাসি যা পেয়েছে আগামী একশত বছরও কেউ তা চিন্তা করতে পারেনা। আমি বিশ্বাস করি উনার যে সততা, দক্ষতা, আন্তরিকতা ও মানুষের প্রতি ভালোবাসার কারনেই অনেক উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আগামী ৭ জানুয়ারি আলহাজ্ব এম এ মান্নানকে আবারো বিপুল ভোটে বিজয়ী করতে জনসাধারনের প্রতি অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক নোমান বখত পলিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম শেফু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন।

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আনা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এন আই রোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মোক্তাদির হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সেক্রেটারি রুহেল তালুকদার, মহিলা নেত্রী রিনা বেগম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাইম।



















