০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শাহীনূর পাশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে তৃণমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় সোনালী আঁশ প্রতিকের সমর্থনে তৃনমূল বিএনপির নেতৃবৃন্দ, ভোটার ও সমর্থকসহ বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে জগন্নাথপুর পৌর শহরে নির্বাচনী মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়। সোনালী আঁশ প্রতিকের সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর । পথ সভা মাওলানা মতিউর রহমান শাষননবীর পরিচালনায় আগামী ৭ জানুয়ারী সোনালী আঁশ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ।

এসময় মাওলানা ফখর উদ্দীন, মাওলানা ফজল আহমদ, মাওলানা আব্দুর রহমান জুয়েল, মাওলার ফয়েজ আহমদ, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা আবু তাহের আব্দুল্লাহ, ছাত্রনেতা সুমন আহমদ, শাহেদ আহমদ, রাহেল মিয়া, নাসির আহমদ, সুজন মিয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে সোনালী আঁশ প্রতিকের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শাহীনূর পাশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪