জগন্নাথপুরে যুবলীগের সাথে নৌকার প্রার্থী এম এ মান্নানের নির্বাচনী মতবিনিময় সভা
- Update Time : ০৩:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির সাথে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালনের পরিচালনায় যুবলীগ নেতা দিলদার মিয়া মিঠুর পবিত্র কোরআন তেলাওয়াতে ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানির গীতাপাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,

সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সহ-সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রোহান, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, ইব্রাহিম আলী, মকবুল হোসেন ভূইয়া, রমজান আলী, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু, শিপন তালুকদার, কামরুল হাসান সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



















