জগন্নাথপুরে মহিলা আওয়ামী লীগের উদ্যােগে নির্বাচনী জনসভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- Update Time : ০৩:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির সমর্থনে মহিলা আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার মহিলাদের বিধবা ভাতা, মাতৃভাতা, দুস্থ মহিলাদের জন্য বয়স্কভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে সরকার তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি বলেন নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি নানা ষড়যন্তর চালিয়ে যাচ্ছে। তারা হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সকল অপকৌশল জনগন প্রত্যাখান করেছে।এখন তারা নতুন কৌশল হিসেবে ভোট না দিতে জনগনের মধ্য লিফলেট বিতরণ করছে। আমরা বেআইনী কাজ করিনা। আমরা সাহসী জাতি। তিনি সকল ভেদাভেদ ভূলে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি সাবেক এমপি শামসুন্নাহার বেগম শাহানা রাব্বানী, সুনামগনঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শাম্মী বেগম, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েখ আহমদ, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, মহিলা নেত্রী খালেদা বেগম, নারী সদস্যা হুসনারা বেগম, আম্বিয়া বেগম, সাবেক ইউপি সদস্য জুবলী বেগম, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, আব্দুল হক, মোহাম্মদ আলী, সাদী মোহাম্মদ তারেক। পরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী।



















