জগন্নাথপুর উজেলায় জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনামন্ত্রীর নির্বাচনী মতবিনিময় সভা
- Update Time : ১২:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুরে জনপ্রতিনিধিদের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপজেলা সহ ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী ৭জানুয়ারী নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা জননেতা সিদ্দিক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আব্দুল হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মান্না রায় প্রমূখ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















