জগন্নাথপুর নয়াবন্দর বাজারে নির্বাচনী জনসভায়: উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- এম এ মান্নান
- Update Time : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নৌকা প্রতিকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাক অনেক রাষ্ট্র চায়না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক রাষ্ট্রের চেয়ে একটি উন্নত রাষ্ট্র হয়েছে। তিনি জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজারে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যােগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তারের সভাপতিত্বে যুগ্ম-সাধারন সম্পাদক আবু বক্কর খান ও আইন বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আলা উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহমদ হীরা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম খান সাদ, আ. লীগ নেতা আব্দুর রকিব রুনু, যুক্তরাজ্য আ. লীগ নেতা রাজীব আহমেদ খান, আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রায়হান কামালী শিম্পু, আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ জনি চৌধুরী, শ্রমিকলীগ নেতা শফিকুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসরাইল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন হোসেন প্রমুখ।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট নজরুল ইসলাম শেফু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাদ আলী কাবেরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার জননন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগের সাংগঠনিক আবু তাহের রুহান,

উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যান কন্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আব্দুল মুকিত, সাবেক সহ-সভাপতি সায়মন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু চৌধুরী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ, যুবলীগ নেতা মিলাদ আহমদ, যুবলীগ নেতা মনজুর আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজু আহমদ, সহ-সভাপতি তুহিনুর রহমান, সাধারন সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহদি তালুকদার, সাংগঠনিক সম্পাদক জুনায়েল আহমদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ নৌকার বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন।



















