দাওরাই বাজারে পথসভায়: শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে বিএনপি নানাভাবে চেষ্টা করেছে- এম এ মান্নান
- Update Time : ১১:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, গত তিন বছর ধরে বাংলাদেশের একটি অন্যতম দল বিএনপি এবং ক’টি ছোটখাটো দল প্রধানত বিএনপি আমাদের সরকার আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে নানাভাবে চেষ্টা করেছে। ঢাকার বাইরে তাদের কোন অবস্থান নেই। তারা হরতাল, ঘেরাও, অবরোধসহ নানা কৌশল অপকৌশল ব্যবহার করেছে। তাদের কোন কৌশলও কাজে আসেনি। বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে দাওরাই বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন। পথসভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের জননন্দিত সফল চেয়ারম্যান মোঃ আইয়ুব খান। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম ইয়াওরের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েস ইসরাইল।
এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট আব্দুল অদুদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক তৌরিছ আলী মাস্টার, সাবেক সাংগঠনিক শহিদুর রহমান লেচু, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুরাদ, আশরাফ হোসেন দিপু, ইকবাল খান, আছলম উদ্দিন, চানু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনায়েল খান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















