০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ০২:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে থানার এসআই সাব্বির আহসান, এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের নাসির আলীর ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ ছামাদ (৪৮), উপজেলার চিলাউড়া (সমধল) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রোমান আহমদ (২২), চিলাউড়া (সমধল) গ্রামের মনতেশর আলীর ছেলে কানন মিয়া (৩৯)।
থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















