জগন্নাথপুরে নৌকাকে বিজয়ী করতে মাঠে কাজ করছেন প্রবাসী তুহেল মিয়া
- Update Time : ০৩:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের নৌকার পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন আওয়ামী লীগের নিবেদিত কর্মী সাবেক কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের সৈয়দ ফজলুল বারী কলা মিয়ার ছেলে।

সৈয়দ তুহেল মিয়া জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানকে বিজয়ী করতে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে প্রচার- প্রচারনায় ভোট প্রার্থনা করছেন।

সৈয়দ তুহেল মিয়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানকে নৌকা প্রতিকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অনুরোধ করেন।




















