০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ০৯:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলিতক আসামী গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ২০ বছর ধরে নাম পরিচয় গোপন করে পালিয়ে থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাচায় আটকা পড়লো ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে বিশ্বজিত চৌধুরী (৪৫)।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিশ্বজিৎ চৌধুরীকে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















