০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিএনপি নেতাসহ গ্রেফতার- ২
- Update Time : ০২:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আরশ আলীর ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাশকতা মামলার আসামী আব্দুস ছোবহান (৫০), উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী (ইসব দাউদ) গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে ফখরুদ্দিন লাভলু (৪০)। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















