জগন্নাথপুরে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার উদ্যােগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর পৌর ভবনের প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুর পৌরসভার জননন্দিত সফল প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির সুযোগ্য পুত্র বিশিষ্ট অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর শফিকুল হক, কাউন্সিলর কামাল হোসেন, কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তোহেল মিয়া, কাউন্সিলর আলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়মন হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ প্রমূখ। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের গান উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে।



















