জগন্নাথপুরে সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- Update Time : ০৬:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব তৌফিক আলী মিনার- এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর রানীগঞ্জ রোড হাজী আব্দুল জব্বার মার্কেটে ফিতা কেটে লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব তৌফিক আলী মিনার, যুক্তরাজ্য জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি সাজ্জাদুর রহমান ভূইয়া পাভেল। অন্যদের মধ্য বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা ডাঃ আছকির খান, দিলু মিয়া, এম এ রব, আতাউর রহমান আলতাব, এরশাদ মিয়া, ফিরোজ রানা, আলী আফসার, আমীর আলী, সফাত আলী, সরফরাজ মিয়া, আব্দুল খালিক পুলিশ, আবুল খয়ের, রফিক উদ্দিন, নুর আলী, সৈয়দ ছালিক মিয়া, ইলিয়াছ মিয়া, হারুনুর রশীদ, হাবিবুর রহমান ময়না, এম এ হাফিজ, আব্দুল কাহার, আব্দাল মিয়া, আব্দুশ শহীদ, আখলিছ আলী, ছোরাব উল্ল্যা, সামছুল হক প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ শানুর আলী।
নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তৌফিক আলী মিনার বলেন, জগন্নাথপুর- শান্তিগঞ্জ এলাকাবাসীর খেদমত করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক কল্যাণে ও আধুনিক পরিকল্পিত এ আসন উপহার দিতে সচেষ্ট থাকবো। তিনি আগামী ৭ জানুয়ারী লাঙ্গল প্রতীকের বিজয়ী নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।



















