০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

  • Update Time : ০৩:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জনসংযোগ শাখার কর্মকর্তা তারিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের একটি এয়ারলাইন্সের কার্যালয়ে আগুনের সূত্রপাতের খবর ছড়ালেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
অগ্নিকাণ্ডের পর পুরো বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া, বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে ছুটে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শাহজালাল বিমানবন্দরে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

Update Time : ০৩:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০১৭