০৯:২১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Update Time : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করেছে সুনামগঞ্জ রিটার্নিং অফিসার। রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ত্রুটি ধরা পড়ায় প্রাথমিকভাবে ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। ১ শতাংশ ভোটার তালিকায় ত্রুটি থাকায় সুনামগঞ্জ- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদের মনোনয়ন বাতিল করা হয়।

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন দাখিলকৃত ৬ প্রার্থীদের মধ্যে ৫জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জমিয়তের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম, জাপা মনোনীত প্রার্থী তৌফিক আলী মিনার, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাংবাদিক তালুকদার মোঃ মকবুল হেসেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ-৩ আসনে ১ প্রার্থীর মনোনয়ন বাতিল

Update Time : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩