জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মী সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
- Update Time : ০৮:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যােগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায় ও সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টার জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা তৌরিছ মাষ্টার, আকমল খান, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার আব্দুল হাই, সহ-দপ্তর মামুন আহমদ, ফখরুল ইসলাম, বশির আহমদ, হাজি জমশেদ মিয়া তালুকদার, মনু মোহাম্মদ মতছির, আতিকুর রহমান, আব্দুল গফুর, জুয়েল মিয়া, হাজি সুন্দর আলী, হাজি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, হাজি আব্দুস ছাত্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব খান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যান কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সায়েক আহমদ প্রমূখ।



















