সুনামগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী
- Update Time : ১০:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৫জন দলীয় প্রতীকে আর একজন স্বতন্ত্র প্রার্থী। এবার সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে অংশ নিতে সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি, তৃনমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব তৌফিক আলী মিনার, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব জাতীয় ঐক্যফ্রন্টের কাঁঠাল প্রতীকে সাংবাদিক তালুকদার মকবুল হোসেন, এদিকে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসার সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে জাকের পাটির মনোনীত জেলা জাকের পাটির সভাপতি নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, তা বাছাই হবে ১- থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এবার ভোট হবে ব্যালট পেপারের মাধ্যমে।



















