১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-৩ আসনে নজরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৬:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাকের পাটির মনোনীত গোলাপ ফুল প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী সুনামগঞ্জ জেলা জাকের পাটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে জাকের পাটির মনোনীত জেলা জাকের পাটির সভাপতি নজরুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় জগন্নাথপুর উপজেলা জাকের পাটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খয়ের, জগন্নাথপুর পৌর জাকের পাটির সভাপতি রাজু মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হেকিম, সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















