০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ৩
- Update Time : ০৮:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে তিন আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই সজিব মিয়া, এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের শরিয়ত খানের ছেলে বিদ্যুৎ সিআর-১১৫২/১৯ এর সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাকির খান (২৫), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত শফিকুল হকের ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামী রুনেল হক (৪৮), আলিবুল হকের ছেলে জহিরুল হক রেবেল (৩০)। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















