০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- Update Time : ০৭:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০২৩
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বাদীকে প্রকাশ্যে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ফয়েজ আহমেদ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মো. সেবুল মিয়া, সাজিদ মিয়া, এহসানুল করিম শাহান, মো. ইসরাইল কবির মারজান। রায়ের সময় আসামি ফয়েজ মিয়া ও সেবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরো তিন আসামী পলাতক রয়েছে।





























