০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব নয়: মুশফিক
- Update Time : ০৯:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা : সর্বশেষ ২০০৬ সালের পর প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সময়ে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত এক বছরে টাইগার দলটির ঘটেছে দারুণ উন্নতি। এ সময়ে বাংলাদেশ প্রথমবার নিজ মাটিতে টেস্টে ক্রিকেটে একবার করে ইংল্যান্ডকে, শ্রীলংকাকে তাদের মাটিতে হারিয়েছে। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী একটি দল। তাই সংক্ষিপ্ত ভার্সনের সাফল্য এবার লংগার ভার্সনেও চায় টাইগাররা। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে নিজ দলের ভাল পারফরমেন্সের বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিকুর রহিম। ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটকে এক একান্ত সাক্ষাৎকারে দলের পরিবর্তনকালীন সময়, নিজের ব্যাটিং, উইকেটকিপিং, অধিনায়কত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মুশফিক।
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অনেক বেশি উন্নতি করা একটি দল। কিন্তু টেস্ট ক্রিকেটে সেটা দেখা যাচ্ছে না। দলে কোন লেগ স্পিনার অথবা সত্যিকারের ফাস্ট বোলার নেই গত ছয় বছর যাবত আপনি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময়ে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন?
মুশফিক: আপনি যেটা উল্লেখ করলেন, তেমন ধরনের খেলোয়াড় না থাকলে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করাটা বেশ কঠিন। আপনি কত ভাল খেলেন সেটা কোন বিষয় নয়, একটা টেস্ট ম্যাচ জিততে হলে ২০ উইকেট নেয়ার মত খেলোয়াড় আপনার দলে থাকতে হবে। যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধেই এটা দরকার। যেহেতু আমাদের সত্যিকারের একজন লেগ স্পিনার কিংবা সত্যিকারের ফাস্ট বোলার নেই তাই সম্ভবত এ দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি। তবে একই সঙ্গে আমরা গত দুই/তিন বছরে মুস্তাফিজ এবং মিরাজের মত খেলোয়াড় তৈরি করতে পেরেছি। আগামী দুই /তিন বছর তারা ভাল খেলতে পারলে আশা করি এটা ভাল একটা টেস্ট হতে আমাদের জন্য সহায়ক হবে। অন্য ফর্মেটে আপনি দুই ঘন্টা ভাল খেলতে পারলেই ম্যাচ জিততে পারবেন। কিন্তু টেস্ট ক্রিকেটে ম্যাচ জিততে আপনাকে পাঁচ দিন, সেশন বাই সেশন ভাল খেলতে হবে। এর সঙ্গে মানিয়ে নিতে তাদের সম্ভবত এক/দুই বছর সময় লাগবে এবং এরপর আমরা শক্তিশালী একটা দলে পরিণত হতে পারি।





























