জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে দেখতে ঢাকা হাসপাতালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জনন্দিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসানকে দেখতে গেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে দেখতে যান মন্ত্রী এমএ মান্নান এমপি। এসময় মন্ত্রী এমএ মান্নান আবুল হাসানের পাশে বসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য যে, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে সিলেটে ওয়েসিস হাসপাতালের আই,সি,ইউতে ভর্তি করা হয়। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাকে শনিবার (৮ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।



















