১১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চুল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, গ্রেফতার- ৪
- Update Time : ০৯:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার উত্তর জগন্নাথপুর গ্রামে। জানা গেছে, গ্রামের আব্দুল মতিন ঠিকাদার ও নছির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে চুল কাটা নিয়ে বিরোধের জের ধরে আজ শনিবার (২২ জুলাই) দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নছির মিয়া, কদরিছ মিয়া, আক্কল মিয়া, কাদির মিয়াসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ জনকে আজ শনিবার (২২ জুলাই) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।



















