১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৪:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসত ঘরে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ও নগদ ৩৫ হাজার ৭ শ ৫০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারে নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই মদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মদক ব্যবসাযীরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সবর্ননগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ মোশাহিদ মিয়া (৫৫) ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আজ বুধবার (১৯ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



















