ছাতকে মামলা করায় বাদির পরিবার নিরাপত্তাহীনতায়
- Update Time : ১০:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ আগস্ট ২০১৭
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে আসামিদের মামলা তুলে নেয়ার অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। জানা যায়, ছাতক সদর ইউপির কেশবপুর গ্রামের সাবেক মেম্বার নূরুল হকের ভাতিজা ইমন (২৩) স্থানীয় বড়বাড়ি গ্রামের আব্দুস শহিদের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে মল্লিকপুর মডেল হাইস্কুলের ২৬শে মার্চের অনুষ্ঠানে উত্যক্ত করে। এতে ছাত্রীর পিতা বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মামলা (নং ১০৪/২০১৭ইং, (ছাতক), বিজ্ঞ আদালতের স্মারক নং ২৫০, তাং ০২.০৪.২০১৭ইং) দায়ের করেন। পরে ছাতক থানার এসআই সুহেল রানা চার মাস পর ৯জুলাই আদালতে দঃবিঃ ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৮২, ৪২৭, ৫০৬ (২)/৩৪ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে কেশবপুর গ্রামের মৃত আয়াতুল্লাহর পুত্র নূরুল হক, আবুল ফজল, নূর মিয়া, আবুল ফজলের পুত্র এনামুল হক এমরান, মিনহাজুল হক কামরান, মৃত সালাতের পুত্র এহসানুল হক ইমন, নূর মিয়ার পুত্র শাহান মিয়া, শাহ আলম ওরফে সাবু, সিরাজ মিয়ার পুত্র জসিম উদ্দিন ওরফে লালু মিয়া ও শরিফ উদ্দিনের বিরুদ্ধে ঘটনা প্রমানিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া ২৭মার্চ সকাল ৮টায় সংঘটিত এঘটনার দায় থেকে সিরাজ মিয়া, সাজ্জাদুল হক-সালমান ও এমদাদুল হক-সুমনকে বাদ দেয়ায় মামলার বাদি আদালতে নারাজি দিয়ে এদেরকে পূনরায় মামলায় জড়িত করার আবেদন করেন। এরপর থেকে বাদিকে মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি প্রদা করা হচ্ছে। বাদি আব্দুস শহিদ জানান, সাবেক মেম্বার নূরুল হকের বিরুদ্ধে ১৯৯৭সালে বড়বাড়ি গ্রামের সামছুল হকের দায়েরি একটি ডাকাতি মামলাও এসময় ইউপি সদস্য থাকাকালে রাস্তা মেরামতের সরকারি ১৩মেঃটন গম আত্মসাত করলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়। এছাড়া ২০১০সালে ছাতক-সুনামগঞ্জ সড়কের বড়বাড়ি গ্রামের সরকারি রাস্তা কাটার অভিযোগে মৃত আব্দুল মছব্বির বাদি হয়ে ছাতক থানায় অপর একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে বাদি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।





























