১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
- Update Time : ০১:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রিয়াদ আহমদ (২২) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুল কাছের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে রানীগঞ্জ ব্রিজে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন কলেজ ছাত্র রিয়াদ আহমদ। প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) রিয়াদ আহমদকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে তিনি মারা যান।



















