০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হিন্দু ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার
- Update Time : ১০:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রীর (১৭) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (কাদিপুর) গ্রামের মৃত হেকিম মোল্লার ছেলে আব্দুন নূরকে (৬০) গ্রেফতার করা হয়েছে। অভিযোগ থেকে জানা গেছে, ওই ছাত্রী বর্তমানে ২৩ সাপ্তহের অন্তঃসত্ত্বা। এঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী হিন্দু ছাত্রীর মা শুক্লা রানী বৈদ্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুন নূরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক আব্দুন নুরকে শনিবার (১৫ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



















