০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সিএনজি অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
- Update Time : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সিএনজি (অটোরিক্সা) চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া সিএনজি (অটোরিকক্সা) উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গাড়ি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহ রয়েছে। সিএনজি (অটোরিক্সা) চুরির মামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন, হবিগঞ্জের হবিগঞ্জ থানার ৫নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম (৩০), ৫নং গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামের মৃত নুর আলীর ছেলে মোঃ সজলু মিয়া (৩৮)। গ্রেফতারকৃত সিএনজি (অটোরিক্সা) চুরির মামলার আসামীদেরকে (১১ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।























