জগন্নাথপুরকে আগামি ৩ মাসের মধ্যে মাদকমুক্ত করতে চাই- সুনামগঞ্জ পুলিশ সুপার
- Update Time : ০৮:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেছেন, পুলিশ ও জনগণের সম্পর্ক ভালো থাকলে সমাজ এগিয়ে যায়। সকলের সহযোগিতা নিয়ে আগামি ৩ মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই। তিনি মঙ্গলবার (১১ জুলাই) জগন্নাথপুর থানা পুলিশের উদ্যােগে পৌরসভার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও থানার এসআই সাব্বির আহসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সিনিয়র সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক শংকর রায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর কাউন্সিলর শফিকুল হক, ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন প্রমূখ। সভায় ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা, ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
























