০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুতর অসুস্থ ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে ঢাকায় স্থানান্তর
- Update Time : ০২:১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউপি চেয়ারম্যান আবুল হাসানকে সিলেটে ওয়েসিস হাসপাতালের আই,সি,ইউতে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা হাসপাতালের পথে রওনা করেন স্বজনরা। পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আবুল হাসানের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।





























