জগন্নাথপুরে বিএনপির সভায় সিলেটে তারুণ্যের সমাবেশ সফলের আহবান
- Update Time : ০৯:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেটে জাতীয়তাবাদী দলের উদ্যােগে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ বাঁচাতে আগামি ৯ জুলাই সিলেটে জাতীয়তাবাদী দলের উদ্যােগে তারুণ্যের সমাবেশ সফল করতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যােগে আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জগন্নাথপুর পৌর শহরে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায়

সভায় উপস্থিতির একাংশ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন আনছার, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারন সম্পাদক মামুনুর রশীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সুহেল প্রমূখ। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামি ৯ জুলাই সিলেটে জাতীয়তাবাদী দলের উদ্যােগে তারুণ্যের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
























