০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মানুষ পানিবন্ধি, বিভিন্ন সড়কে পানি
- Update Time : ০৯:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে বন্যার পানি বাড়ছে। উপজেলার নতুন নতুন এলাকার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন। উপজেলার চিলাউড়া-হলদিপুর, কলকলিয়া, রানীগঞ্জ, পাইলগাঁও, আশারকান্দি, পাটলী, মিরপুর, সৈয়দপুর টু নয়াবন্দর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। এবং এসব এলাকার নতুন নতুন ঘর-বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে। বিভিন্ন এলাকার মানুষ নৌকা দিয়ে চলাচল করছেন। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তির শেষ নেই। জানা যায, নতুন নতুন এলাকার ঘর-বাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবারগুলো বিভিন্ন আত্মিয়দের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, অনেকে আশ্রয়কেন্দ্রেও উঠেছেন।
























