০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে মঙ্গলবার থেকে গাড়ি চলাচল বন্ধ

  • Update Time : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ ডাকবাংলো ব্রিজ দিয়ে আগামিকাল মঙ্গলবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জগন্নাথপুর নলজুর নদীর দু’টি ব্রিজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভা আজ সোমবার (৩ জুলাই) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় জগন্নাথপুর ঝুঁকিপূর্ণ ডাকবাংলো ব্রিজ দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক অমিত দেব প্রমুখ। সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর নলজুর নদীর বিকল্প ব্রিজ পানির নিছে তলিয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ ডাকবাংলো ব্রিজ দিয়ে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়তে হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে মঙ্গলবার থেকে গাড়ি চলাচল বন্ধ

Update Time : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩