০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুল ছাত্রী ও ছাত্র’র আত্মহত্যা

  • Update Time : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ও ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্র’র আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন- ফাতেমাপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ৮ম শ্রেণীর ছাত্র সাব্বির আহমদ (১৫) আজ মঙ্গলববার (২৭ জুন) বেলা অনুমান সাড়ে ১১ টার দিকে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই সাইফুদ্দিন ভূইয়াসহ একদল পুলিশ বিকেল ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা (পশ্চিমপাড়া) গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী অজুফা বেগম (১৬) আজ মঙ্গলববার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানার এসআই অলক দাশসহ একদল পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ পৃথক স্থান থেকে দুই তরুণ- তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুল ছাত্রী ও ছাত্র’র আত্মহত্যা

Update Time : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩