০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’, মাদরাসার মুহতামিম আটক

  • Update Time : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদরাসার মুহতামিমকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সিলেটের জৈন্তাপুুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে মাওলানা মাসউদ আজহার (৪০)।ভিকটিমের পরিবার অভিযোগ করে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় মাদ্রাসার অফিসকক্ষে রওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মাসউদ আজহার।পরে বিষয়টি বাড়িতে গিয়ে জানালে ওই ছাত্রীর পিতা জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁ থেকে মাওলানা মাসউদ আজহারকে আটক করে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ চেষ্টা’, মাদরাসার মুহতামিম আটক

Update Time : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩