সিলেটে খেলাফত মজলিস মহানগরীর নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেট মহানগরীর মাসিক নির্বাহী সভা আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন; “মাহে রমজান আসলেই অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, যেখানে অন্যান্য দেশ সমূহে ধর্মীয় গুরুত্বপূর্ণ সিজনে জিনিসপত্রের দাম হ্রাস পায়। তিনি রমজানের আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।”
সভায় মহানগরী শাখার ২০২৩-২৪ সেশনের জন্য জনশক্তির পূণর্বিন্যাস, বার্ষিক পরিকল্পনা পেশ ও পরামর্শ এবং ত্রৈমাসিক পরিকল্পনা পূণঃমূল্যায়ন করে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা নূরুল ইসলাম জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবির, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক আফজাল হুসাইন কামিল, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান, নির্বাহী সদস্য মাস্টার মুহাম্মদ ফারুক মিয়া, মাওলানা হাফেজ আব্দুল হামিদ, মুহাম্মদ কামরুল ইসলাম, মাওলানা সেলিম আহমদ, জুবায়ের আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি























