০৩:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদের ১০১ তম জন্মবার্ষিকী পালন
- Update Time : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১০১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ রোববার (১৫ জানুয়ারি) জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১০১ তম জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটে পালন করা হয়। জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রাহমান হাবিব, সহ-সভাপতি আসাদ কোরেশী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নুল কোরেশী, দপ্তর সম্পাদক রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সারজান, রাজু হিমানিস, ওবায়দুর রহমান প্রমূখ।
























