০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম শিক্ষা বাদ দিয়ে পাঠ্যপুস্তক পরিবর্তন চলবে না : ছাত্র মজলিস

  • Update Time : ০৯:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন পরিচালক সাইফুল ইসলাম জলিল বলেছেন, পাঠ্যপুস্তক পরিবর্তনের নামে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে তদস্থলে ধর্মহীন, অনৈতিক, অবৈজ্ঞানিক ও পৌরাণিক কাহিনী ঢুকানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে। ৯২% মুসলমানের দেশে মুসলমানদের ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করে জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। বাস্তবভিত্তিক শিক্ষার নামে হিন্দুয়ানা সংস্কৃতি ও অবৈজ্ঞানিক পৌরাণিক কাহিনী দিয়ে বই ঠাসা হয়েছে। ড.মুহাম্মদ শহিদুল্লাহ, কাদের নেওয়াজ, শাহ মোহাম্মদ সগীর, আলাওল এর মতো বিদ্বান লেখকদের লেখা বাদ দিয়ে তদস্থলে ইসলাম ও মুসলমানদেরকে কটাক্ষ করে যারা নিয়মিত লেখালেখি করে তাদের লেখা প্রায় প্রত্যেক শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গল্প ও কবিতার সংখ্যা ১৯৩টি। এর মধ্যে হিন্দু ও নাস্তিক্যবাদীদের লেখার সংখ্যা হলো ১৩৭টি।
বিদ্যমান পাঠ্যবই বহাল থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেবল ঈমানহারা হয়েই গড়ে ওঠবে না, বরং ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী মানসিকতা নিয়ে বেড়ে ওঠবে। ৯২ ভাগ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ছাত্র মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা জোনের উদ্যােগে আজ বুধবার (১১ জানুয়ারি) সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা পশ্চিম সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে শায়খুল হাদীস (রহ:) জোন সভাপতি আব্দুর রাহিম ও ভার্থখলা জামেয়া সভাপতি আরশাদ হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগর বায়তুলমাল ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, শাবিপ্রবি ক্যাম্পাস বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহপরান থানা পরিচালক শাহনুর ইসলাম, শাহপরান থানা সভাপতি মেরাজ হোসেন, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, মদনমোহন কলেজ সেক্রেটারি মিসবাহ আহমদ জয়, ভার্থখলা জামেয়া সেক্রেটারি ইয়াসিন আরাফাত, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সেক্রেটারি মাহদি হাসান, শায়খুল হাদীস (রহ.) জোন প্রশিক্ষন সম্পাদক মুস্তাফিজুর রহমান সালমান, ২৬নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক বাছিত খাঁন, কোতোয়ালি পূর্ব থানা বায়তুলমাল সম্পাদক মাকসুদুল আলম মাসুম, মোহাম্মদ শাকির, আরমান, জাকির প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ম শিক্ষা বাদ দিয়ে পাঠ্যপুস্তক পরিবর্তন চলবে না : ছাত্র মজলিস

Update Time : ০৯:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারি ২০২৩