এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ০২:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মহান বিজয় দিবস উপলক্ষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে আলোকিত উমেদনগর নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উমেদনগর গ্রামের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন খানের সভাপতিত্বে ও মাওলানা আশিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোহন চৌধুরী, প্রধান শিক্ষক রাধেশ চন্দ্র পুরকায়স্থ, প্রধান শিক্ষক দোলন রায় তালুকদার, শফিকুল ইসলাম, শেকুল ইসলাম, সিজিল মিয়া, শিক্ষক চন্দ্রশেখর তালুকদার, সমাজকর্মী মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা। আলোচনা শেষে রাজানগর ইউনিয়নের এসএসসি উত্তীর্ণ মেধাবী ৪২ জন শিক্ষার্থীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।



















