০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়ে খুনের ঘটনায় মামলা

  • Update Time : ০২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারী দুই যুবকের মধ্যে ঝগড়ার জেরে খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার। রোববার (১১ ডিসেম্বর) নিহত শহিদ মিয়ার ভাই মাসুক মিয়া বাহুবল মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান। এদিকে, রোববার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় তিনি নিহতের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন ও দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। বাহুবল মডেল থানা পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিনগত রাতে বিশ্বকাপে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলায় গোল হওয়া নিয়ে বাহুবলের আদিত্যপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রুকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার ঝগড়া হয়। রুকন আর্জেন্টিনা ও সজিব ব্রাজিলের সমর্থক। পরে রাতের ঝগড়াকে কেন্দ্র করে শনিবার (১০ ডিসেম্বর) সকালে দুই যুবকের পক্ষ নিয়ে দুটি গোষ্ঠীর ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুকনের বাবা শহিদ মিয়া আহত হন। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়ে খুনের ঘটনায় মামলা

Update Time : ০২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২