সেমিফাইনালে দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার?
- Update Time : ০৬:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: কাতারে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ। আর মাত্র ১০ টি খেলা বাকি। ইতোমধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে।
ব্রাজিল-আর্জেন্টিনা ইতোমধ্যে শেষ আটের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ সব সময়েই উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। তাও যদি বিশ্বকাপের মতো বড় কোনো আসরে হয় তবে তো কথাই নেই। কাতার বিশ্বকাপেও ব্রাজিল-আর্জেন্টিনার খেলা দেখার অপেক্ষা করছেন ক্রীড়ামোদিরা। ফুটবল বোদ্ধারা ধারণা করছেন বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হয়ে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যদি তাই হয় তবে এটিই হবে ফুটবল ইতিহাসে প্রথম ঘটনা। কারণ এর আগে ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ আসরে সর্বমোট চারবার দেখা যায়। চারবারই ছিল দ্বিতীয় রাউন্ডে। যেখান দুবার জিতেছিল ব্রাজিল। একবার ড্র এবং সবশেষ জিতে আর্জেন্টিনা। ৩২ বছর পর আবারও বিশ্বকাপ আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ আটের লড়াইয়ে একই দিন মাঠে নামবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। সেলেসাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া আর আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। দুটি ম্যাচই হবে ৯ ডিসেম্বর। ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দল যদি নিজ-নিজ ম্যাচে জিতে যায় তবে দেখা মিলবে কাঙ্ক্ষিত মুহূর্তের। ৩২ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আর সে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।



























