প্রেম করে বিয়ের ১২ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা
- Update Time : ০৪:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় ইদুরের মারার বুলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক নবদম্পতি। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, ১২ দিন আগে টাউনশিপ এলাকার বাসিন্দা আনছর মিয়ার মেয়ে তানিয়া বেগমকে (১৮) কোর্টে বিয়ে করেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় (৩০)। বিয়ের পর থেকেই হৃদয় তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তানিয়ার পরিবারের লোকজন জানতে পারে হৃদয়ের গ্রামের বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে। এরই জের ধরে তানিয়াকে হৃদয়ের সাথে যোগাযোগ না রাখতে বলেন স্বজনরা। কিন্তু তা মানেনি তানিয়া। হৃদয়ও তানিয়াকে ছাড়তে রাজি হননি। ওসি আরও জানান, বার বার বলার পরও তানিয়ার স্বজনরা তাদের বিয়ে মেনে না নেয়ায় রোববার রাতে ক্ষোভে-অভিমানে ইদুর মারার বুলেট খান হৃদয়। স্বামীকে ছটফট করতে দেখে তানিয়াও একই বুলেট খান। পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষণিক দুজনকেই উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


























