০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক যুবককে কুপিয়ে হত্যা

  • Update Time : ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জুমার নামাজে যাওয়ার সময় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সাদিকুর রহমান জুবেল (২০) মৌলভীবাজারের রাজনগর উপজেলার সারমপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মৃত বশির মিয়ার ছেলেদের সাথে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমান জুবেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভ‚ষণ রায় বলেন, সাদিকুর রহমান জুবেল নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ ছিল। নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

এক যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ১২:৩৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২