০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

  • Update Time : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: লিওনেল মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কলানি। দলে জায়গা হয়েছে দি মারিয়া ও পাওলো দিবালার, চোটের কারণে বিশ্বকাপের শঙ্কা ছিল তাদের। শুক্রবার (১১ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লাইভ প্রোগ্রামে কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন কোচ।হুয়ান ফয়েথকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন তিনি। এছাড়া দিন দুয়েক আগেই নিশ্চিত হয়েছিল বিশ্বকাপে লো সোলসোকে পাচ্ছে না আর্জেন্টিনা। তৃতীয় গোলরক্ষকের লড়াইয়ে হুয়ান মুসাকে টপকে দলে জায়গা করে নিয়েছেন রুল্লি।বিশ্বকাপে প্রথম ম্যাচে ২২ নভেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব। গ্রুপ ‘সি’তে মেসির দলের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড:গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড)।মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), এনসো ফের্নান্দেস (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস মাক আলিস্তের (ব্রাইটন), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস),। ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), আনহেল দি মারিয়া (জুভেন্টাস), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা)।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

Update Time : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২